citypostbd200@gmail.com সোমবার, ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

ফিক্সিং রোধে অবশেষে বিসিবির বোধদয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫ ১০:০৮ এএম

গেলো বিপিএল ও ডিপিএলে বেশ কয়েকটি ফিক্সিংয়ের গুঞ্জন ছিল। ডিপিএলের একটি ঘটনায় এর মধ্যে ফিক্সিংয়ের অপরাধের প্রমানও পেয়েছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। ফিক্সিং রোধে এবার নিজেদের অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দিয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।



শনিবার বিসিবির বোর্ড মিটিং শেষে এই বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবি সাবেক এই আইসিসির কর্মকর্তার অভিজ্ঞতা নিজেদের কাজে লাগাতে চায়। মিঠু বলেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।’

মার্শাল ২০১৭ সালে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর